নিজস্ব প্রতিনিধিঃ
১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার মহিলা কংগ্রেসের ৪২তম প্রতিষ্ঠা দিবস।প্রতি বছরের
মত এবছরও সারা দেশের সঙ্গে রাজ্য মহিলা কংগ্রেসও উদযাপন করে এই দিনটি। এদিন সকালে কংগ্রেস
ভবনে মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।
পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন
উপস্থিত নেতৃত্ব। প্রসঙ্গত, কংগ্রেসের মহিলা সংগঠন ওমেন্স উইং হিসেবে ১৯৫২ সাল থেকে
কাজ করে আসছিল। পরবর্তীতে স্বতন্ত্র সংগঠন হিসেবে ১৯৮৩ সালে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসকে
আলাদা সাংগঠনিক মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।১৯৮৩ সালের ২১শে অক্টোবর বোম্বের
শানমুখানন্দ হলে কংগ্রেস মহিলা প্রতিনিধিদের বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।আনুষ্ঠানিকভাবে
অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস ১৫ই সেপ্টেম্বর ১৯৮৪, বেঙ্গালুরুতে কংগ্রেসের জাতীয় সম্মেলনে
পূর্ণাঙ্গ ফ্রন্ট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার সঙ্গে প্রধান নাম
কংগ্রেসের সরকারি ইতিহাসে ইন্দিরা গান্ধীর নেতৃত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়।এদিন
অনুষ্ঠানে মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহিলা কংগ্রেসের বিভিন্ন
দিক নিয়ে আলোচনা করেন।
Akb tv news
15.09.2026.

