আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উৎসবের আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা।। শোক প্রকাশ প্রধানমন্ত্রীর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন আরও ২৫ জন। উৎসবের আনন্দের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলকাতায়। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন-সহ দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী মৃতদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এর পাশাপাশি আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানানো হয়েছে। শনিবার উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। অতিরিক্ত ভিড়ের জেরে সেখানে পদপিষ্টের মত পরিস্থিতি তৈরি হয়। এরফলে বহু মানুষ হতাহত হন। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার খবর সামনে আসতেই রাজ্য ও জাতীয় স্তরে শোকের পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সাহায্য দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এতগুলি মানুষের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয় বিদারক। শোকসন্তপ্ত পরিবার গুলির প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।





    Akb tv news 

    18.10.2026.




    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default