আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্গা পুজোর আনন্দের মধ্যেই চুরি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দুর্গা পুজোর আনন্দের মধ্যেই চুরির ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল একটি পরিবার। এনসিসি থানার অন্তর্গত আগরতলার কুঞ্জবন এলাকায় এই চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিবারের সদস্যরা পুজো দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে সোনার গয়না-সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা গেছে, পেশায় অটোচালক বিকাশ সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পুজোর আনন্দ উপভোগ করতে বাইরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি নজরে আসতেই মাথায় হাত পড়ে তাঁদের। সঞ্চিত অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।এই ঘটনাকে ঘিরে এনসিসি থানার পুলিশের ভূমিকা ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর মরশুমে সাধারণ মানুষের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।


    Akb tv news 

    17.10.2026.


     


    • নবীনতর

      দুর্গা পুজোর আনন্দের মধ্যেই চুরি।।AKB TV News

    3/related/default