আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশ্ব ক্ষুধা সূচকে বেহাল অবস্থা ভারতের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    প্রতি ছয় বছর অন্তর প্রকাশিত ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স’ (বৈশ্বিক ক্ষুধা সূচক)-এ ১২২টি দেশের মধ্যে ভারত ১০০তম এবং পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে। বিশ্ব ক্ষুধা সূচকে বেহাল অবস্থা ভারতের। ১২২টি দেশের মধ্যে ভারতের স্থান হল ১০০ নম্বরে। এই তালিকায় নেপাল-বাংলাদেশেরও পিছনে চলে গিয়েছে ভারত। প্রতিবেশী দেশের মধ্যে ভারতের পিছনে রয়েছে পাকিস্তান। সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে প্রায় প্রতি ৫ জনের মধ্যে একজন উচ্চতার তুলনায় কম ওজনের সমস্যায় ভুগছে। শুধু তাই নয়, অপুষ্টির নিরিখে আফ্রিকার দেশ ইথিওপিয়ার সমতুল্য ভারত।এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টে উঠে এসেছে ভারতের পুষ্টিজনিত সমস্যাগুলি। বিশেষ করে শিশুদের অপুষ্টিজনিত সমস্যাগুলি গুরুতরভাবে ধরা পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, দেশের জনসংখ্যার ৯.৮ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের কম বয়সি ২৯.৩ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম এবং ১৯ শতাংশ শিশু উচ্চতার তুলনায় কম ওজনের শিকার। পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর হার ২.৭ শতাংশ। ২৪.১ অপুষ্টিতে ২৪.১ নম্বর পেয়ে ইথিওপিয়া ও ভারতের অবস্থান একই। যা গুরুতর ক্ষুধার শ্রেণিতে পড়ে। যদিও দীর্ঘমেয়াদি কিছু সূচকে আগের চেয়ে কিছুটা উন্নতি করেছে ভারত।

     



    Akb tv news 

    24.10.2026.




    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default