আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ড এর উদ্যোগে ত্রিদেব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষ্ণনগর নতুন পল্লীস্থিত ওয়ার্ড অফিসার পাশেই শুক্রবার এই মন্দির এর উদ্বোধন হয়। তাতে শিবলিঙ্গ , শনি দেব ও বীর হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে।
পুর নিগমের অর্থানুকূল্যে পাকা মন্দিরটি প্রতিষ্ঠা করা হলেও মূর্তি সহ অন্যান্য যাবতীয় সরঞ্জাম এর অর্থ ব্যায় বহন করেন কর্পোরেটর অভিষেক দত্ত। খুবই কম সময়ের মধ্যে মন্দিরটি প্রতিষ্টা করা হয়েছে।এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে শুক্রবার সকাল থেকে শুরু হয় পূজার্চনা। এলাকার পুরুষ, মহিলা, যুবা , শিশু, প্রবীণ প্রত্যেকেই বেশ উৎসাহের সঙ্গে অংশ নেন। পূজার শেষে দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রাসাদ বিতরণ করা হয়। এখন থেকে প্রতিদিন এখানে দুইবেলা পূজা হবে। জলাশয়ের পাশে মনোরম পরিবেশে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দির পরিচালনার জন্যে একটি ট্রাস্টের অধীনে পরিচালন কমিটি রয়েছে। এলাকায় এই ত্রিদেব মন্দির স্থাপন হওয়ায় খুশি স্থানীয়রা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩শে অক্টোবর ২০২৬



