নিজস্ব প্রতিনিধিঃ
২৫শে অক্টোবর রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এদিন ‘মন
কি বাত’-কে তীর্থ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার মন কি বাতের অনুষ্ঠানে
ফের একবার ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দিলেন তিনি। মন
কি বাতের ১৩৯ তম এপিসোড ছিল। প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে মনের কথা
ভাগ করে নেন প্রধানমন্ত্রী। এদিন মন কি বাতের অনুষ্ঠান নিয়েই নিজের অনুভূতি ভাগ
করে নেন তিনি। তিনি বলেন যে এই অনুষ্ঠান তাঁকে দেশের উন্নয়নের জন্য সাধারণ মানুষের
কাজ বুঝতে এবং তা উদযাপন করতে সাহায্য করেছে। ১২ বছর আগে এমনই এক বিজয়া দশমীতে মন
কি বাতের যাত্রা শুরুর কথাও স্মৃতিচারণ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী
বলেন, “‘মন কি বাত’-এর মাধ্যমে আমি দেশের মানুষের সম্মিলিত শক্তি-‘লোকশক্তি’র
প্রতি শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠান আমাকে দেশের প্রতিটি পরিবারের সঙ্গে সংযোগ
স্থাপনের সুযোগ করে দেয়। অনেক শ্রোতা আমাকে জানিয়েছেন, তাঁদের মনে হয় যেন আমি
তাঁদের মাঝেই রয়েছি, তাঁদের পরিবারেরই একজন সদস্যের মত তাঁদের সঙ্গে কথা বলছি।
আপনাদের সঙ্গে এই গভীর সংযোগ এবং আপনাদের ভালোবাসা আমার কাছে এক অমূল্য সম্পদ বলে
তিনি উল্লেখ করেন।” তিনি আরও বলেন যে এই অনুষ্ঠান তাঁকে সুযোগ দিয়েছে সেই
সকল মানুষদের স্বীকৃতি দেওয়ার, যারা সমাজের জন্য সেবা করছেন। পঞ্জাবের ক্ষেতি
বিরাসত মিশনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী অর্গানিক ফার্মিং ও প্রচলিত
কৃষিকাজের প্রশংসা করেন। পঞ্জাবের মালওয়া অঞ্চলে প্রাচীন তুলো চাষের উদ্যোগেরও
প্রশংসা করেন। দেশবাসীর কাছে তিনি আর্জি জানান, মিলেট-কে নিজেদের দৈনন্দিন
খাদ্যাভাসের অংশ করে তুলতে।
Akb tv news
25.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

