আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দাম অনেকটা বৃদ্ধি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    উৎসবের মরশুমে ফের ধাক্কা আম জনতার। দু’দিন আগেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার একধাক্কায় পেট্রোল ডিজেলের দাম অনেকটা বাড়িয়ে দিল বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি। শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত।দেশজুড়ে মোট ৭১০৮টি পেট্রোল পাম্প রয়েছে এই সংস্থার। ফলে ওই  সমস্ত কেন্দ্রে গেলে বাড়তি অর্থ গুণতে হবে ডিজেল ও পেট্রোলে। এই মুহূর্তে দিল্লিতে লিটার প্রতি  ১১৮টাকা ৬৩ টাকা লিটারে বিকোচ্ছে নায়রার পেট্রল। ডিজেল বিকচ্ছে লিটার প্রতি ১০৩ টাকায়। তবে রাজ্য অনুযায়ী এই দাম কিছুটা পরিবর্তিত হবে ভ্যাটের মত স্থানীয় করের কারণে। নায়রা এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার পেট্রল-ডিজেলের দাম বাড়াল। এর আগে জুলাই মাসে অবশ্য সামান্য দাম কমানো হয়েছিল।

     


    Akb tv news 

    04.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default