নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান সময়ে তাঁর
ইস্তফার দাবিতে গোটা দেশ উত্তাল। রাস্তায় নেমে আন্দোলন করছে ছাত্র- যুবরা। বিরোধী
শিবির একজোট হয়ে রাজপথ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে দিয়েছে।
এসবের মধ্যে আবার নতুন বিপাকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর
বিরুদ্ধে ২০ বছরের পুরনো মামলার নতুন করে তদন্তের নির্দেশ দিল কেরলের কংগ্রেস
সরকার।২০০৬ সালের ঘটনা। কেরলে তখন ভি এস অচ্যুতানন্দনের নেতৃত্বে বামপন্থী সরকার।
জ্ঞানেশ কুমার সেসময় কেরলের পূর্ত দপ্তরের সচিব। মালয়েশিয়ার সংস্থা পাটি-বেল কেরলে
২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের বরাত পায়। অভিযোগ, রাস্তা শেষ হওয়ার পর সামান্য
অনিয়মের অভিযোগ তুলে টাকা আটকে দেয় কেরল সরকার। ওই সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন
কি শি বিন। তিনি বিস্তর চেষ্টা চরিত্র করেও সরকারের থেকে অর্থ আদায়ে ব্যর্থ হন।
অভিযোগ ওঠে, ওই টাকা মেটানোর জন্য তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল।পরে আচমকা ওই ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেন। অভিযোগ, নিজের
সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশের নাম লিখে গিয়েছিলেন। তারপরই
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাম সরকার সেসময় ভিজিল্যান্সকে তদন্তের
ভার দেয়। যদিও কিছুদিন বাদেই অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি
কেরলের এক কংগ্রেস নেতা ফের সেই ফাইল খোলার আবেদন জানান। তাঁর আবেদনের ভিত্তিতেই
নতুন করে জ্ঞানেশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার।
Akb tv news
04.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

