আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানহানি মামলায় রাহুল গান্ধীকে ‘বেকসুর খালাস’ করল আদালত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগে মানহানি মামলা দায়ের হয়েছিল লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। ২০১৮ সালে দায়ের হওয়া সেই মামলায় বড়সড় স্বস্তি পেলেন রাহুল। সোমবার তাঁকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। বিচারক শুভম বর্মা এই মামলায় রায় ঘোষণা করতে গিয়ে বললেন, রাহুল গান্ধীর মন্তব্য কোনও ভাবেই মানহানিকর কর। রায় ঘোষণার সময় আদালতে সশরীরে হাজির ছিলেন রাহুল নিজেও।২০১৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অমিত শাহকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শাহের উদ্দেশে তিনি বলেছিলেন, “মানুষ ভুলে যান যে বিজেপি সভাপতি একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি।” সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। সেই সভায় সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলার প্রসঙ্গ টেনেছিলেন রাহুল। যে মামলায় ২০১৪ সালে সিবিআইয়ের বিশেষ আদালত অমিত শাহকে বেকসুর খালাস করেছিল। অমিত শাহের উদ্দেশে এহেন মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে দায়ের হয় মানহানির মামলা।



    Akb tv news 

    26.10.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default