নিজস্ব প্রতিনিধিঃ
এক গাড়ি চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়েছে!এই ঘটনায় যুবরাজনগর বিধানসভার ঢুপিরবন্ধ পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। মৃত যুবকের নাম শিহাব উদ্দিন (৩২)। সে গত চার দিন ধরে গাড়ি নিয়ে নিখোঁজ ছিল।যুবরাজনগর বিধানসভা এলাকার ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে গাড়ি চালকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, মারধরের জেরেই মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সি শিহাব উদ্দিনের। পাশাপাশি, ঘটনার সঙ্গে মাদক কারবারের যোগ থাকার অভিযোগও উঠেছে। যদিও এবিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। মৃত শিহাব উদ্দিন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মনির উদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। ওই সময় তাঁর কাছে কোনও মোবাইল ফোনও ছিল না। পরিবারের দাবি, গতকাল পর্যন্ত শিহাব একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইচুব আলীর বাড়িতে ছিল। অভিযোগ, রবিবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় অটোচালক তাঁকে ইচুব আলীর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। পরিবারের সদস্যদের দাবি, বাড়িতে ফেরার সময় শিহাবের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরিবারের লোকজনের সঙ্গে অল্প কিছু কথা বলার পরই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে ইচুব আলীর নাম উল্লেখ করেন এবং তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীরা ইচুব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উত্তেজিত জনতার হাতে তাঁকে মারধরের অভিযোগও উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে, ঘটনার নেপথ্যে মাদক কারবারের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ।
Akb tv news
26.10.2026.

