নিজস্ব প্রতিনিধিঃ
সর্বসম্মতিক্রমে না
হলে এসআইআর--এ স্থগিতাদেশ। সোমবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের একটি মামলায় এমনটাই
পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একইসঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ফর্ম ৬-এ কোনও
বদলের অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে যদি কোনও বদল হয়ে থাকে, তবে তা কার নির্দেশ
করা হয়েছে, জানতে চেয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিল প্রধান বিচারপতির
বেঞ্চ। এক সপ্তাহের মধ্যে এবিষয়ে তাদের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার এসআইআর, নির্বাচন কমিশন ও জ্ঞানেশের কুমার
সংক্রান্ত মামলাগুলি ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং
বিচারপতি ভি মোহনার বেঞ্চে। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ভিত্তিতে
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে
স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। দাবি করা হয়, বাকি দুই কমিশনারের আপত্তিতে আমল না
দিয়ে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভোটারের নাম তোলার জন্য ফর্ম ৬-এ
বিশেষ বদল করা হয়। যা জানতেন না বাকি দু’জন। সংবাদ পত্রের ওই প্রতিবেদনকে হাতিয়ার
করে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। মামলাগুলির সুরাহা না-হওয়া পর্যন্ত জ্ঞানেশকে
সাসপেন্ডের আর্জিতেও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
Akb tv news
05.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

