আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কার্যত ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বাংলায় নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। আর তার আগে কার্যত ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের কর্মক্ষেত্রকে সচল করতে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের খাবারে বরাদ্দ বৃদ্ধি থেকে কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানো, পুলিশে নিয়োগপত্র থেকে মহিলাদের উচ্চশিক্ষায় নতুন প্রকল্প চালু – মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণায় উৎসবের মরশুমে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর আশ্বাস, খুব দ্রুতই আরও অনেক ক্ষেত্রে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এমনকী আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ১৪ হাজারের বেশি নিয়োগের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাই কর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। চলতি মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানাকে ৪০০ গাড়ি ও ৪৫০ বাইক দেওয়া হবে। আর পরদিন, ১১ই অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

     

     

     

     

     

     

    Akb tv news 

    05.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default