আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধায়ক বিরজিৎ সিনহার দ্বারস্থ হলেন অসহায় গ্রামবাসী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বাঁধ সংস্কার করতে গিয়ে বাধে বিপত্তি। সংশ্লিষ্ট ঠিকেদার দপ্তরের গাইড লাইন না মানায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্তমানে কাজ অর্ধসমাপ্ত রেখে দেওয়ায় বাঁধের উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। এমনকি সামান্য বৃষ্টিপাত হলে গ্রামবাসীরা বাঁধের উপর দিয়ে চলাফেরাও করতে পারছে না। এব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ উদাসীন। অবশেষে নিরুপায় গ্রামবাসীরা বিধায়ক বিরজিত সিনহার দারস্থ হন। উল্লেখ্য, কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনস্হ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় বিগত সাত থেকে আট মাস পূর্বে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছিল। দপ্তরের গাইড লাইন অনুযায়ী বাঁধের উপর মাটি ফেলে বাঁধকে উঁচু করে বাঁধের দুপাশে মাটি ফেলে বাঁধের প্রসস্থ বাড়ানো এবং বাঁধের নীচে যে সমস্ত মানুষের বাড়িঘর রয়েছে তাদের আসা যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া। তাছাড়া বাঁধে মাটি ফেলার পর বাঁধের উপর ভারী স্পেসার মেশিন দিয়ে মাটি চাপিয়ে দিয়ে ইট সলিং করে দেওয়ার কথা থাকলেও কাজের বরাদ প্রাপ্ত ঠিকেদার কিছুই করেনি বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।  উল্টো বাঁধের উপর মাটি না চাপিয়ে কিছু কিছু জায়গায় ইট সলিং করে দেওয়ার পর ইট সলিং-এর উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। নিরুপায় গ্রামবাসীরা বিধায়ক বিরজিত সিনহার দারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানোর পর বিধায়ক বিরজিত সিনহা বুধবার দুপুরে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় গিয়ে বাঁধ পরিদর্শন করে গ্রামবাসীদের সাথে বৈঠকও করেন। বিধায়ক সংশ্লিষ্ট দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে ফোনে কথা বলার পর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট এলাকায় এসে বিধায়ক সহ গ্রামবাসী দের সাথে বাঁধ পরিদর্শন করেন। জুনিয়র ইঞ্জিনিয়ার আশ্বাস দেন যে, খুব শীঘ্রই বাঁধের সংস্কার কাজ ফের শুরু হবে এবং দপ্তরের গাইড লাইন অনুযায়ীই কাজ হবে।





    Akb tv news 

    07.10.2026.

     


    • নবীনতর

      বিধায়ক বিরজিৎ সিনহার দ্বারস্থ হলেন অসহায় গ্রামবাসী।।AKB TV News

    3/related/default