নিজস্ব প্রতিনিধিঃ
‘সংবিধান বাঁচাও’কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলায় মিছিল ও বিক্ষোভ
কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু
হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে
পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছবে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের
পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে
পদত্যাগের দাবি জানানো হবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস।বুধবার সাংবাদিক সম্মেলনে
এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিক
সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেস
সভাপতি নীলকমল সাহা, প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস,
প্রদেশ কংগ্রেস কোষাধ্যক্ষ শ্যামল পাল এবং কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক
সম্মেলনেপ্রদেশ কংগ্রেস সভাপতি জানান, সপ্তাহব্যাপী ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচির শেষ
দিনে আগরতলায় এই মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও সাংবিধানিক
প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিয়ে দলের যে উদ্বেগ রয়েছে, তা সামনে রেখেই এই কর্মসূচি
নেওয়া হয়েছে বলে জানান তিনি।কংগ্রেসের অভিযোগ, গণতন্ত্র ও সংবিধানের মৌলিক মূল্যবোধ
রক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে নির্বাচন
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনকে
আরও জোরদার করা হবে বলে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রদেশ কংগ্রেস সভাপতি
বলেন, আগামীকালের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি গণতন্ত্র ও সংবিধান
রক্ষার পক্ষে থাকা সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মিছিল শেষে জেলা
শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Akb tv news
07.10.2026.

