আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমস্ত রেশন শপে ইতিমধ্যেই সুজি ও ময়দা পৌঁছে গিয়েছে।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজ্যের সমস্ত রেশন শপে ইতিমধ্যেই সুজি ও ময়দা পৌঁছে গিয়েছে। আগামী দু’একদিনের মধ্যে চিনিও পৌঁছে যাবে। ফলে এনিয়ে কোনও ধরনের বিভ্রান্তির অবকাশ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কালীপুজোর আগেই উপভোক্তারা এই সুবিধা পাবেন বলে দাবি করেছেন তিনি। সোমবার রাজ্যের সমস্ত মহকুমা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন খাদ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, রাজ্যের সবকটি রেশন শপে সুজি ও ময়দা পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। চিনিও দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামী দু’একদিনের মধ্যেই রেশন শপগুলিতে চিনি পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই সামগ্রী বণ্টনের জন্য নভেম্বর মাস পর্যন্ত সময়সীমা থাকলেও, রাজ্য সরকার চাইছে কালীপুজোর আগেই উপভোক্তারা যাতে এর সুবিধা পান। সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।





    Akb tv news 

    26.10.2026.

     


    3/related/default