নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মী পূর্ণিমার রাতেই গ্যাস গোডাউনে
চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর থানার অন্তর্গত কলাছড়ি
এলাকায়। অভিযোগ, এদিন রাতে প্রান্তোষ দেবের মালিকানাধীন এম/এস এনকেডি এলপিজি
গ্যাস সার্ভিসের গোডাউনে রাখা দুটি গাড়ি থেকে প্রায় ৩০টি গ্যাস সিলিন্ডার চুরি
করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গতকাল গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। উৎসবের রাতে
সাধারণ মানুষ যখন কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে ব্যস্ত, সেই সময় গ্যাস সার্ভিসের
গোডাউনে রাখা সিলিন্ডার গুলিকে লক্ষ্য করে
হানা দেয় চোরের দল। এরপর দুটি গাড়ি থেকে প্রায় ৩০টি এলপিজি সিলিন্ডার নিয়ে
চম্পট দেয় তারা বলে অভিযোগ।উৎসবের রাতে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য
ছড়িয়েছে। কীভাবে গোডাউনে রাখা দুটি গাড়ি থেকে এতগুলি সিলিন্ডার চুরি করা হল, তা
নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্যাস পরিষেবা প্রতিষ্ঠানের
নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
Akb tv news
26.10.2026.

