আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৪৫তম আগরতলা বইমেলা ২০২৭’কে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ৪৫তম আগরতলা বইমেলা ২০২৭ নিয়ে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভার পৌরহিত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গীত্তে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার তাছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পদ্মশ্রী অরুনউদয় সাহা সহ অন্যরা। কিরে এই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন , ৪ঠা জানুয়ারি থেকে  ১৬ই জানুয়ারি হতে পারে ৪৫ তম আগরতলা বইমেলা। বক্তব্য রাখতে গিয়ে এরকম ইঙ্গিত দিলেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। পাশাপাশি হাঁপানিয়া মেলা প্রাঙ্গনেই এ বছরের বই মেলাও  অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানালেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন জেলাতে বই মেলা কড়া নিয়ে প্রকাশকদের দিনক্ষণ স্থির করে প্রস্তাব রাখার আহ্বান জানান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে উনাকে সম্মান  জানিয়ে থিম রাখার বিষয়টি আলোচনায় উঠে আসায় সেই ব্যাপারে আলোচনা করা হবে  বলেও মন্ত্রী জানান। সাহিত্যিক অভিযোগ করেছেন তাদের নাকি মূল মঞ্চে স্থান হয় না। এ ব্যাপারটি দেখা হবে বলে জানান মন্ত্রী। মেলায় শব্দ দূষণ নিয়েও নজর রাখা বলে জানান মন্ত্রী। বই মেলার সময় অন্য কোন মেলা আগরতলাতে না থাকে সেই ব্যাপারে নজর দেওয়া হবে। বইয়ের গ্রহণযোগ্যতা কখনোই কমবে না যতই এআই আসুক বলেও মন্ত্রী উল্লেখ করেন।

     



    Akb tv news 

    29.10.2026.


    3/related/default