আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জিরানিয়া মহকুমায় গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃহস্পতিবার জিরানিয়া মহকুমায় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুর্গাপূজার দিনগুলিতে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে উৎসব পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।বৈঠকে মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল নিয়ন্ত্রণ, জন নিরাপত্তা, অত্যাবশ্যকীয় পরিষেবা এবং উৎসব চলাকালীন সাধারণ মানুষ ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করার মত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দুর্গাপূজার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দুর্গাপূজার উৎসবকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। 






    Akb tv news 

    08.10.2026.

    3/related/default