আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উদয়পুর মহকুমার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উদয়পুর মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। পুজোর দিনগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায়। এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও ধরনের আতঙ্ক বা অসুবিধার সৃষ্টি না হয় এবং সকলে যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেদিকেই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পুজোর সময় চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে জুলুম বা অভিযোগের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করা হয়। বৈঠকে দুর্গাপূজার দিনগুলিতে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পুজোর সময় বিভিন্ন মণ্ডপে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় যানজট ও জন নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, ট্রাফিক ডিএসপি তরুণ দাস, রাধাকিশোরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব লস্কর-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে উদয়পুর মহকুমার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীদের চাপ বাড়লে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, যানবাহন চলাচল কীভাবে নিয়ন্ত্রিত রাখা হবে এবং কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বিশেষ করে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। পুজোর নামে কোনও ব্যক্তি, ব্যবসায়ী বা সাধারণ মানুষকে জোরপূর্বক চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি না করার বিষয়ে পুজো কমিটিগুলিকে সচেতন করা হয়। চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের বিবাদ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কমিটিগুলিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

     







    Akb tv news 

    08.10.2026.

    3/related/default