আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাসহর মহকুমার দশরাম পাড়ার গভীর জঙ্গলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার দুপুরে কৈলাসহর মহকুমার সিঙ্গিরবিল এডিসি ভিলেজের দশরাম পাড়ার গভীর জঙ্গলে গ্রামবাসীরা লাকড়ি সংগ্রহ করতে যায়। জঙ্গলে একটি পরিত্যক্ত পুকুরের পাড় এক বৃদ্ধের মৃতদেহ  দেখতে পায় গ্রামবাসীরা। সাথে সাথে তারা কৈলাসহর থানায় ঘটনাটি জানায়। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করতে পারে নি। এদিকে, খবর পেয়ে ফরেনসিক টিমের সদস্যরাও ঘটনাস্থলে যায়। ইতিমধ্যে খবরটি সামাজিক মাধ্যমে চাউর হতেই কিছু সময় পর  ফটিকরায় থানাধীন গোকুল নগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কুলেশ নগর গ্রামের নিরঞ্জন দাস সহ কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে মৃতদেহ দেখে চিনতে পারে। নিরঞ্জন দাস জানান , মৃতদেহটি উনার বাবার। তার বাবার নাম রাধাকান্ত দাস, বয়স সাতাশি (৮৭), মৃত রাধাকান্ত  পেশায় পান বিক্রেতা হলেও বিগত দশ বছর ধরে অসুস্থ থাকার ফলে ব্যবসা বানিজ্য করছেন না। রাধাকান্ত দাস চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি আরও জানান, প্রতিদিনের মত গত ৭ই  অক্টোবর সকালে উনার বাবা মর্নিং ওয়ার্ক করতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর বাড়িতে যান নি। বুধবার দুপুর অব্দি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর ৭ই অক্টোবর সন্ধ্যায় ফটিকরায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। মৃত রাধাকান্ত দাস কিছুটা মানষিক অবসাদগ্রস্ত ছিলেন বলেও জানায় ছেলে নিরঞ্জন দাস।




    Akb tv news 

    10.10.2026.

    • নবীনতর

      কৈলাসহর মহকুমার দশরাম পাড়ার গভীর জঙ্গলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার।।AKB TV News

    3/related/default