নিজস্ব প্রতিনিধিঃ
গত বুধবার রাতে সংবাদ কর্মীদের উপর হামলার
ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে রাজধানির শ্যামলী বাজার এলাকায়
রাস্তায় বসে প্রতিবাদে শামিল হন সংবাদ জগতের প্রতিনিধিরা। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ
করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার
পর অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর রাতে আগরতলার শ্যামলী
বাজার এলাকায় তিন সংবাদকর্মী শিবানন্দ শীল, চন্দন ও অজয়ের উপর হামলার অভিযোগ ওঠে।
বাড়ি ফেরার পথে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনজনই গুরুতর
আহত হন। শিবানন্দ শীলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আহতদের মধ্যে চন্দনও মাথায় আঘাত পান। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার
করা না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংবাদ জগতের প্রতিনিধিরা।পুলিশি
ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন তারা।
Akb tv news
10.10.2026.

