আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ক্ষেত্রমোহন স্কুলে নির্মীয়মাণ নতুন ভবনের কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলার ক্ষেত্রমোহন স্কুলে নির্মীয়মাণ নতুন ভবনের কাজ চলছে l শনিবার সেই কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি ও গুণমান সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব তথা পূর্ত দপ্তরের সচিব; আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন তথা কর্পোরেটর রত্না দত্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। স্কুল বিল্ডিং, জি প্লাস ফোর তৈরি করা হচ্ছে। প্রথম ক্লাস এইট পর্যন্ত শুরু করা হবে পরবর্তীতে ক্লাস টুয়েলভ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। ১৬ টি ক্লাসরুম থাকবে নতুন স্কুল বাড়িতে। দুটো শিফটে ক্লাস করার ব্যবস্থা থাকবে এবং রাজ্য সরকারের ইংরেজি মাধ্যম স্কুল করারও পরিকল্পনাও রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, আমরা চাইছি ভালো মানের একটা স্কুল তৈরি করতে। যাতে করে অন্যান্য স্কুলের উপর চাপটা অনেকটা কমবে।







    Akb tv news 

    03.10.2026.

    3/related/default