আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ‘সেবা সংকল্প অভিযানের’ অঙ্গ হিসেবে আগামী ৭ই অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবন ও জনসেবাকে সামনে রেখে দেশজুড়ে আয়োজিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যেও এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পশ্চিম জেলার অনুষ্ঠানটি হবে উমাকান্ত একাডেমী মাঠে। এনিয়ে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী সুশান্ত  চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি বৈঠক। বৈঠকে মন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তিন জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় পশ্চিম জেলার অনুষ্ঠানটি উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা।নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকাল ১১টার আগেই ৭ অক্টোবরের যাত্রা ও সংশ্লিষ্ট কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।






    Akb tv news 

    03.10.2026.


     


    3/related/default