নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দূর্গাপুজোকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পুর নিগমের উদ্যোগে এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটার সহ আধিকারিকরা। পুজোতে রাজ্যবাসীরা জল, রাস্তা, বিদ্যুৎ,নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগরতলা শহরের যে সমস্ত ক্লাব গুলো পুর নিগমের সঙ্গে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ৫ ইউনিট করে বিদ্যুতের বিলের টাকা পুর নিগম থেকে দেওয়া হবে বলে জানান।
Akb tv news
06.10.2026.

