আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাতৃ বন্দনা অনুষ্ঠানে মহিলাদের ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর।।AKB TV News

    আরশি কথা


     


    মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে ৮ নং টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডল ও মহিলা  মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘মাতৃ বন্দনা’ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ বিজেপি ও মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই মহিলা। কিন্তু দীর্ঘদিন ধরে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মহিলাদের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ আগামী দিনে আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তিনি বলেন, সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই একটি শক্তিশালী ও আত্মনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।

     

     

     

    Akb tv news 

    06.10.2026.


    3/related/default