নিজস্ব প্রতিনিধিঃ
উৎসবের মরশুমে পেঁয়াজের সরবরাহ বাড়ানো এবং
সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে
কেন্দ্র। মূল্য স্থিতিশীলতা তহবিল-এর অধীনে সংরক্ষিত পেঁয়াজ বিভিন্ন বাজারে
সরবরাহের উদ্যোগ আরও সম্প্রসারিত করা হচ্ছে।এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মত
ত্রিপুরার আগরতলায় ‘কান্দা এক্সপ্রেস’-এর মাধ্যমে পেঁয়াজ পাঠানো হয়েছে। প্রায় ৪৪০
মেট্রিক টন পেঁয়াজের এই চালান আগামী ১৮ই অক্টোবরের মধ্যে আগরতলায় পৌঁছনোর কথা।আসামে ‘কান্দা এক্সপ্রেস’-এর
মাধ্যমে পেঁয়াজ সরবরাহের সাফল্যের পর উত্তর-পূর্বাঞ্চলে এই পরিষেবা আরও
সম্প্রসারিত করা হল। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের সরবরাহ বাড়ানো,
প্রত্যন্ত এলাকায় পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে সময়মতো
সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আরও জোরদার হয়েছে।এই
উদ্যোগের ফলে ত্রিপুরার আটটি জেলার মধ্যে সাতটি জেলায় বাজারের চাহিদা অনুযায়ী
পেঁয়াজ সরবরাহের পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে। জেলাগুলি হল-ধলাই, দক্ষিণ
ত্রিপুরা, খোয়াই, ঊনকোটি, পশ্চিম ত্রিপুরা, গোমতী এবং সিপাহিজলা।
Akb tv news
17.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

