আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    জন সাধারনের বিপদের সময়ে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমলপুরের স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হল আরও একটি সংযোজন। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ ৪৩ হাজার ৭৭৯ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার । এদিন কমলপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচির উদ্যোক্তা কমলপুর মহকুমা প্রশাসন। সহযোগিতায় ছিল কমলপুর নগর পঞ্চায়েত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। তাঁর হাত ধরেই হাসপাতালের জন্য এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস-চেয়ারম্যান সুব্রত মজুমদার, কমলপুর মহকুমার মেডিকেল অফিসার শুভাশিস দে, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার তথা ডিসিএম অদিতি দাস-সহ নগর পঞ্চায়েতের অন্যান্য কাউন্সিলররা।চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিধায়কের এলাকার উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ ৪৩ হাজার ৭৭৯ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্স প্রদান কমলপুরের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

     





    Akb tv news 

    09.10.2026.



    • নবীনতর

      কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান।।AKB TV News

    3/related/default