নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার আগরতলা পুর নিগমের ২৯ নং ওয়ার্ড অফিসের প্রস্তাবিত নতুন ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের পূর্ব জোনাল চেয়ারম্যান
সুখময় সাহা, ২৯ নং ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।নতুন
ওয়ার্ড অফিস ভবন নির্মিত হলে এলাকার নাগরিকদের বিভিন্ন পুর পরিষেবা প্রদান এবং দৈনন্দিন
প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ড স্তরে
নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।এলাকার
মানুষের দীর্ঘমেয়াদি প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন ভবনটি নির্মাণ করা হলে নাগরিকদের
বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড অফিসে যোগাযোগ করা আরও সুবিধাজনক হবে এমনটাই অভিমত মেয়রের।
Akb tv news
09.10.2026.

