আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মহাষ্টমী তিথিতে আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে যথাযথ ধর্মীয় রীতি ও নিষ্ঠার সঙ্গে  কুমারী পুজো অনুষ্ঠিত হয়। কুমারী মায়ের আরাধনা করতে এদিন মিশন প্রাঙ্গণে ভিড় জমান হাজারো দর্শনার্থী। শারদোৎসবকে ঘিরে গোটা রাজ্যজুড়ে উৎসবের আমেজ। মা দুর্গার আরাধনায় মেতে উঠেছেন রাজ্যবাসী। প্রথা মেনে মহাষ্টমীর পুণ্যতিথিতে বিভিন্ন স্থানে কুমারী পুজোর আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় ধলেশ্বর রামকৃষ্ণ মিশনেও কুমারী মায়ের আরাধনা অনুষ্ঠিত হয়।মিশনের পুরোহিত জানান, এই  বছর কুমারী মা হিসেবে পুজো করা হয় কলেজটিলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীর ছয় বছর বয়সি কন্যা বেদান্তিকা চক্রবর্তীকে। শাস্ত্রীয় বিধি মেনে সম্পন্ন হয় পুজো-অর্চনা। কুমারী পুজোর পৌরাণিক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে পুরোহিত জানান, শাস্ত্র অনুযায়ী কোলাসুরকে বধ করার কাহিনির সঙ্গে কুমারী পুজোর উৎপত্তি জড়িত। কথিত আছে, কোলাসুর স্বর্গ ও মর্ত্যের অধিকার দখল করলে দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। দেবতাদের আহ্বানে সাড়া দিয়ে দেবী কুমারীরূপে আবির্ভূত হয়ে কোলাসুরকে বধ করেন। সেই ঘটনা থেকেই মর্ত্যে কুমারী পুজোর প্রচলন শুরু হয় বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে।

     






    Akb tv news 

    19.10.2026.

     


    3/related/default