আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাষ্টমীতে দুর্গা বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার মহাষ্টমী উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। পুজো শেষে তিনি পুষ্পাঞ্জলি অর্পণ করে রাজ্যবাসীর শান্তি, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী, প্রতি বছরই তিনি দুর্গাবাড়িতে এসে দেবীর কাছে প্রার্থনা করেন। এদিনও তিনি রাজ্যের সমস্ত মানুষের মঙ্গল, সুখ ও শান্তি কামনা করেছেন। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন নিশ্চিত করা এবং উৎসবের দিন গুলিতে যাতে মানুষ নির্ভয়ে ও নিশ্চিন্তে আনন্দের সঙ্গে উৎসবে শামিল হতে পারেন, তা নিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে চলেছে এবং ত্রিপুরার উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, উৎসবের মরশুমে মানুষের মনে যাতে কোনও ধরনের ভয় বা উদ্বেগ না থাকে, সেই কামনাও তিনি দেবীর কাছে করেছেন। দুর্গাপুজো এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে বলে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন, বাকি উৎসবের দিনগুলিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।





    Akb tv news 

    19.10.2026.


    3/related/default