নিজস্ব প্রতিনিধিঃ
১৯৮৮ সালে রাজনৈতিক হিংসার ঘটনায় নিহত ১১ জন সিপিআইএম কর্মী ও দু’জন আরক্ষা
কর্মীর স্মরণে সোমবার বীরচন্দ্র মনু শহিদান দিবস পালন করল সিপিআইএম। “জোট রাজত্বে আধাফ্যাসিবাদী
সন্ত্রাসের বলি বীরচন্দ্র মনুর অমর শহিদদের আমরা ভুলছি না, ভুলব না”—এই অঙ্গীকারকে
সামনে রেখে এদিন দলের সদর দপ্তরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব
নারায়ন কর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Akb tv news
12.10.2026.

