আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ট্রেনে অস্বাভাবিক ভিড়।। টিকিট কেটেও ব্যর্থ বহু যাত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়ের জেরে সোমবার চরম ভোগান্তির মুখে পড়লেন যাত্রী সাধারন। জোলাইবাড়ি রেলস্টেশন থেকে টিকিট কেটেও বহু মানুষ নির্ধারিত ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ট্রেনে যাত্রীদের অত্যধিক ভিড় থাকায় বহু যাত্রী স্টেশন থেকে টিকিট কেটেও ট্রেনে ওঠার সুযোগ পাননি। ফলে গন্তব্যে পৌঁছনো নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ।টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারার ঘটনায় রেল পরিষেবার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বৃদ্ধি বা ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কি পদক্ষেপ গ্রহণ করে রেল মন্ত্রক এখন সেটাই দেখার। 






    Akb tv news 

    12.10.2026.

    3/related/default