আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুষ্কৃতিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়ারও দাবি সি পি আই এম নেতাদের ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    পুলিশের উপর ভরসা করতে না পেরে ২ দিন প্রস্তুতি নিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি শান্তিরবাজার পুর পরিষদের বাম প্রার্থীরা৷ শুক্রবার পতিছড়ি সিপিআইএম অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন সিপিআইএম নেতারা। নির্বাচন ঘোষনার পর থেকেই রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে রাখা এবং শান্তিরবাজারের সিপিআইএম নেতা - কর্মীদের বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরে সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ জানান, আক্রমণের ঘটনাগুলি পুলিশকে জানাতে বারে বারে ফোন করলেও মহকুমা পুলিশ আধিকারিক ও শান্তিরবাজার থানার ওসি ফোনও ধরেননি বলে অভিযোগ। প্রার্থীদের মনোনয়ন জমা দিতে প্রশাসনিক হস্তক্ষেপ করতে দক্ষিণ জেলার জেলা শাসকের কাছেও গিয়েও কোন প্রশাসনিক সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি। দলীয় নেতা - কর্মীদের উপর আক্রমণের ঘটনায় জড়িত দুষ্কৃতিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়ারও দাবি জানান তিনি।




    akb tv news 

    06.11.2026.

    • নবীনতর

      দুষ্কৃতিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়ারও দাবি সি পি আই এম নেতাদের ll AKB TV News

    3/related/default