আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের বিমানের ভাড়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে বিমান ভাড়া। উৎসবের মরশুমে লাগামছাড়া টিকিটের দামে কার্যত নাভিশ্বাস যাত্রীদের। এবার ভারতের বিমানের ভাড়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বিমান সংস্থাগুলির চাহিদার উপর ভিত্তি করে ফ্লাইটের টিকিটের ভাড়া সংশোধন করার ছাড়পত্র পেতে চলেছে। ভাড়ার কোনও উর্ধ্বসীমা না চাপানো হলেও যে কোনও বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থের প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্র। ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হতে চলেছে।সরকারি বিজ্ঞতিতে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলির পরিচালন খরচ সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই ভাড়া নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সেই ভাড়ার তালিকা জমা দিতে হবে ডিজিসিএ-র কাছে। স্বচ্ছতা বজায় রাখতে ভাড়ার বিস্তারিত বিবরণ প্রতিটি বিমান সংস্থার নিজস্ব ওয়েব সাইটেও প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

     


    Akb tv news 

    02.11.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default