আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    ভিসার নিয়মে বড় বদল। বিদেশিদের ভারতে আসার প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা এবং ব্যবসার মত বিভিন্ন কারণে ভারতে আসা বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়ম আরও সরল করা হয়েছে। কেন্দ্রের নয়া নিয়মে ভিসার আবেদনপত্র অনেক সহজ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২৩টি ভিসা সাব-ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ক্ষেত্র বা ফিল্ড ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। অর্থাৎ বিদেশি নাগরিকদের ভিসার আবেদন করতে আগের তুলনায় অনেক কম তথ্য দিতে হবে।নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার নাম বদলে করা হয়েছে ভিজিটর ভিসা। শুধু পর্যটন নয়, এই ভিসার আওতায় আরও বেশ কিছু স্বল্পমেয়াদি কাজ করা যাবে। যেমন ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট, স্বল্প মেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, গান, শিল্প ও কারুশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগা কোর্সের জন্য ভিজিটর ভিসায় ভারতে আসতে পারবেন। ভিজিটর ভিসা-কে আবার ভি-১ এবং ভি-২ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। V-1 ভিসা ৩০ দিনের জন্য দেওয়া হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে V-2 ভিসা দীর্ঘমেয়াদি সফরের জন্য। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ ১, ৫ অথবা ১০ বছর হতে পারে। V-2 ভিসায় V-1-এর সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য আলাদা ৬ মাসের একাধিকবার প্রবেশর ব্যবস্থাও রাখা হয়েছে। বিদেশি রোগীদের জন্য মেডিক্যাল ভিসার নিয়মও বদলেছে। সাধারণ চিকিৎসার জন্য থাকবে এম-১ এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা। দু’টি ভিসাই সাধারণভাবে এক বছরের জন্য দেওয়া হবে এবং একাধিকবার প্রবেশের সুবিধা থাকবে। রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-২ ভিসা দেওয়া হবে এম-১ ভিসা থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তিকে। একইভাবে এম-৩ ভিসা প্রাপ্ত রোগীর সঙ্গীর জন্য থাকবে এম-৪ ভিসা। দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার ডাক্তার দেখানো, ফলো আপ বা বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ার জন্য বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। সরকারের ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গেও এই পরিবর্তনকে যুক্ত করা হয়েছে।নতুন ব্যবস্থায় ভিসার মূল ক্যাটেগরি ১৩ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি সাব-ক্যাটেগরির সংখ্যাও ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে।



    Akb tv news 

    12.11.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default