নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি এবং একই
সঙ্গে দারিদ্র্য দূরীকরণেও ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। জানালেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পুনে মেট্রো লাইন-৩ উদ্বোধন করে তিনি বলেন,
দেশের বাজেটের পরিমাণ বাড়ছে। আগে সরকারি অর্থের একটি বড় অংশ দুর্নীতি ও ফাঁসের
মাধ্যমে প্রভাবশালীদের পকেটে চলে যেত, এখন সেই অর্থ সরাসরি প্রকৃত উপভোক্তাদের
কাছে পৌঁছাচ্ছে। সরকারি কোষাগারের অর্থ এখন পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হচ্ছে।
এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এদিন ভার্চুয়ালি ২৩.২ কিলোমিটার
দীর্ঘ পুনে মেট্রো লাইন-৩ বা পিঙ্ক লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই উড়াল
মেট্রো করিডরটি হিঞ্জেওয়াড়ির মান এলাকা থেকে পুনের শিবাজিনগরের ডিস্ট্রিক্ট
কোর্ট মেট্রো স্টেশন পর্যন্ত বিস্তৃত। ৮,৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পটি তৈরি হয়েছে। এর ফলে
তথ্যপ্রযুক্তি কর্মী ও সাধারণ যাত্রীদের যাতায়াতের সময় কমবে এবং যানজটের সমস্যা
অনেকটাই হ্রাস পাবে।পিঙ্ক লাইনের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান,
এই মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে মহিলা ট্রেন পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
পাশাপাশি, মেট্রোর মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৩০ শতাংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ
করা হচ্ছে। এদিন পুনে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পেরও
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
Akb tv news
03.11.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

