আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জলিল রহমানের মৃত্যুর ঘটনায় দুই অভিযুক্তের আত্মসমর্পণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সম্প্রতি কালে ঘিলাতলীতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে জলিল রহমানের মৃত্যুর ঘটনায় অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে দুই মূল অভিযুক্ত। সোমবার রাতে কল্যাণপুর থানায় এসে তারা আত্মসমর্পণ করে। এই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নতুন করে আরও দুই মূল অভিযুক্তের আত্মসমর্পণের ফলে এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। উল্লেখ্য, সম্প্রতি কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হন জলিল রহমান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করলেও মামলার দুই মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তাদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা ও তদন্তের অগ্রগতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা তৈরি হয়।অবশেষে সোমবার রাতে দুই মূল অভিযুক্ত নিজেরাই কল্যাণপুর থানায় এসে আত্মসমর্পণ করে। কল্যাণপুর থানার ওসি আশিস সরকার জানান, আত্মসমর্পণকারী দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মঙ্গলবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে পেশ করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। মামলার তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে এলাকাবাসীর।

     


    Akb tv news 

    03.11.2026.


    3/related/default