আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    এসআইআর মামলায় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এই আর্জি জানিয়েছেন বিরোধীরা। সেই আবেদনের শুনানি পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ই ডিসেম্বর।তার মধ্যে বিরোধীদের আবেদনের জবাব অথবা আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে নিজেদের বক্তব্য জমা দিতে বলেছে শীর্ষ আদালত। মঙ্গলবার নির্বাচন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। বিরোধীদের এই আবেদনের বিষয়ে তীব্র আপত্তি জানান তিনি। জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, নির্বাচন কমিশন নিজেদের বক্তব্য এবং আপত্তি জানিয়ে জবাব জমা দিতে পারে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা এই আবেদন করেছেন। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের কাছে ৪৮টি লিখিত প্রশ্ন পাঠানোর অনুমতি দেওয়া হোক। পাশাপাশি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছ থেকে হলফনামা চেয়েছেন তাঁরা।

     


    Akb tv news 

    18.11.2026.


    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default