আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হামের প্রাদুর্ভাব উদ্বেগের জন্ম দিয়েছে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ     

    বলা যায় প্রতিবেশী বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে এবার আমেরিকা থেকেও মিলল খারাপ খবর। ২০০০ সালে সেদেশ থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে গিয়েছিল হাম। কিন্তু আড়াই দশক পরে ফের মার্কিন মুলুকে দাপাতে শুরু করেছে মারণ মিজলস মর্বিলিভাইরাস ২০০০ সালে ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে মার্কিন মুলুক থেকে নির্মূল করে সম্ভব হয়েছিল হামকে। বর্তমানে টিকাদানের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশই নেমে গিয়েছে। মনে করা হচ্ছে, টিকা নেওয়ার বিষয়ে অনীহা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। পাশাপাশি ভুল তথ্যের প্রচারও একটা কারণ বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। হামের টিকা আবিষ্কারের আগে তা আমেরিকাতেও হু হু করে ছড়িয়ে পড়ত। প্রতি বছর ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ মানুষ আক্রান্ত হত। মৃত্যু হত ৪০০ থেকে ৫০০ জনের। হাজার হাজার মানুষের শরীরে সংক্রমণ  পরবর্তী সমস্যা রয়ে গিয়েছিল। কিন্তু টিকাদান শুরু হতেই বদলে যায় ছবিটা। এবার হামের প্রাদুর্ভাব স্বাভাবিক ভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে।


    Akb tv news 

    18.11.2026. 



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default