আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য তেলিয়ামুড়া থানার পুলিশের। গত ১৭ই সেপ্টেম্বর তেলিয়ামুড়ায় সংঘটিত এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে গ্রেফতারের পর এবার তাকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।জানা যায়, মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে গ্রেফতারের পর গতকাল খোয়াই জেলা আদালতে পেশ করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে থাকাকালীন রবিবার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। সেখানে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত কৃষ্ণধন সরকার নিজের বয়ান অনুযায়ী কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, তা প্রদর্শন করে। তদন্তের স্বার্থে ঘটনাস্থলেই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা। গোটা এলাকা পুলিশের নজরদারিতে রাখা হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম জিনিয়াস দেববর্মা, মামলার তদন্তকারী আধিকারিক তথা তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর বিকাশ দেববর্মা, ইন্সপেক্টর যুগল ত্রিপুরা-সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা।তবে অভিযুক্তের এই বয়ান ও ঘটনাস্থলে পুনর্নির্মাণের মাধ্যমে তদন্তে নতুন কী কী তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।




    Akb tv news 

    01.11.2026.


    3/related/default