নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে দলের
সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করা, নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং আগামী
দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনার উদ্দেশ্যে রবিবার প্রদেশ বিজেপির অফিস
বেয়ারারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৈঠকে
দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি সমন্বয় ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় বলে
জানা গেছে। বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, দলের সকলের সঙ্গে
বসে আলোচনা করার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে দলের অফিস
বেয়ারারদের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং সাংগঠনিক কার্যকলাপের মধ্যে পারস্পরিক
যোগাযোগ আরও সুদৃঢ় করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও জানান, নতুন প্রভারি
নিযুক্ত হওয়ার পর তাঁর আহ্বানেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
Akb tv news
01.11.2026.

