আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    সাত সকালে অসমে লাইনচ্যুত হয় কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক্সপ্রেসটি লাইনচ্যুত হওয়ার পরই যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। তা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, কলকাতা-সাইরং এক্সপ্রেস মিজোরাম থেকে কলকাতা যাচ্ছিল। অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে ট্রেনটিকে ডিগারু স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এর জেরেই ঘটে দুর্ঘটনা। রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। বিকল্প ট্রেনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় এক্সপ্রেসের গতি কম থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কয়েকজন সামান্য আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার  রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কোচ লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।” এই দুর্ঘটনায় আহ শিয়ালদহ ও কলকাতা স্টেশনে হেল্পলাইন ডেস্ক খোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন ডেস্কে ফোন করার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হল ০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩।


    akb tv news 

    11.11.2026.

    3/related/default