আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা

     


    নিজস্ব প্রতিনিধিঃ  

    আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার এ এম সি’র ২০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে ভোট প্রচারে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি রাজধানীর শান্তি পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালান এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে আগরতলা পুর নিগমের ৫১টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন। এদিন মুখ্যমন্ত্রীর প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি ভোটাররা। 




    Akb tv news 

    11.11.2026.



    3/related/default