নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার ছিল আগরতলা পুর নিগম নির্বাচনের ভোট গ্রহন। এদিন সকালে নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন স্বস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার। ভোট গ্রহন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। তিনি বলেন, রাজ্যের অধিকাংশ পুর ও নগর সংস্থায় প্রকৃত অর্থে ভোট গ্রহণ হচ্ছে না, বরং বিভিন্ন জায়গায় জবরদখল চলছে। তিনি অভিযোগ করেন, কৈলাসহর, কুমারঘাট, পানিসাগর এবং কিছুটা সাব্রুম ছাড়া রাজ্যের অন্যত্র অবাধ ও স্বাভাবিক ভোটগ্রহণের পরিস্থিতি নেই।মানিক সরকার বলেন, আগরতলায় যেভাবে ভোট প্রক্রিয়া জবরদখল করা হয়েছে, রাজ্যের অন্যান্য জায়গাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, এই জবরদখলের কারণে বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। এমনকি মহিলা প্রার্থীরাও হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন। তাঁর দাবি, একজন মহিলা কর্মী জিবি হাসপাতালে এবং অন্য একজন আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
26.11.2026.

