নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার সকাল সকাল ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিন রাজধানীর তুলসিবতী স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের অধিকার ভোট দেওয়া। তো এখানে এলাম, ভোটদান করলাম। ভোট দিয়ে আমার ভাল লাগছে। আমার কাছে এখন পর্যন্ত যা খবর আছে ভোট প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে। সবাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছে বলে তিনি জানান।
25.11.2026.

