নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পাখির
চোখ করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে।সেই আবহেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক
দল গুলো। কে দখল করবে সাব্রুম নগর পঞ্চায়েতের মসনদ? এই জল্পনার মাঝেই শাসক দলের অন্দরে
শুরু হয়ে গেছে রণকৌশল নির্ধারণের জোর কসরত। তাই জনগণের মন জয় করতে এবং নিজেদের সাংগঠনিক
শক্তিকে আরও শাণিত করতে বুধবার সাব্রুম ঋষি অরবিন্দ অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক
বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, দলের দক্ষিণ জেলা
সভাপতি দ্বীপায়ন চৌধুরী ও দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ একাধিক নেতা কর্মী সমর্থক।
বৈঠকে উপস্থিত সাংসদ বিপ্লব কুমার দেবের চোখে-মুখে ছিল জয়ের জেদ। বিগত দিনের উন্নয়নের
খতিয়ান সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বুথ স্তরে সংগঠনের ভিত আরও মজবুত করাই
এই বৈঠকের মূল এজেন্ডা। দলীয় কোন্দল এড়িয়ে একসুরে লড়াই করার বার্তা দেন তিনি। সামনেই
অগ্নি পরীক্ষা। সাব্রুমের রাজনৈতিক ময়দানে কে হাসবে শেষ হাসি—ভোটবাক্স খোলার আগেই
তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। তবে উন্নয়নের প্রতিশ্রুতি আর কৌশলী এই সাংগঠনিক
বৈঠক কতটা প্রভাব ফেলবে ভোটারদের মনে, এখন সেটাই দেখার বিষয়।
Akb tv news
18.11.2026.

