আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আহত ছাত্রের মা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ     

    এক মাসের চিকিৎসার পর বাড়ি ফিরেছে শুভম সাহা। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নয় অষ্টম শ্রেণির এই ছাত্র। বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার। বুধবার সকালে কৈলাসহর পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডে শুভমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রীকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শুভমের মা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আপনিই আমাদের কাছে ভগবান।’এদিন শুভম ও তার পরিবারের সঙ্গে কথা বলে আগামী দিনেও চিকিৎসার প্রয়োজনে আর্থিক সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ১৩ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী  পাঞ্চালী পালিত, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ই অক্টোবর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠীদের হাতে আক্রান্ত হয় শুভম। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বেসরকারী ঊনকোটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় কিডনিতে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।



    Akb tv news 

    18.11.2026.


    3/related/default