আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আশাবাড়ি নতুন বাজার এলাকায় বিএসএফ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সোমবার কলমচৌড়া থানাধীন আশাবাড়ি নতুন বাজার এলাকায় বিএসএফ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিন বিএসএফ জওয়ান আহত হয়েছেন।এর পাশাপাশি, আন্দোলনকারীদের একাংশ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি  ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে খবর।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা আশাবাড়ি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। তবে সংঘর্ষের কারণ এবং আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি বলে খবর।

     



    Akb tv news 

    02.11.2026.


    3/related/default