নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ
১ নভেম্বর ২০২৬, রবিবার, আগরতলার স্থানীয় ললিত কলা একাডেমিতে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির ব্যবস্থাপনায় চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্র্যাফট -কলেজের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত দাস, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত দে, সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত-র মহামন্ত্রী ড. সন্দীপ দেব, টেগোর্স স্কলার ড.বিনয় পাল, ললিতকলা একাডেমির ইনচার্জ শ্রী সুরেশ কুমার ও বিশিষ্ট চিত্রশিল্পী দেবাশিস বিশ্বাস, এবং বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির সভাপতি চিত্রশিল্পী অরুণ কুমার পালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিদের উত্তরীয় ও মানপত্র প্রদান করে সম্মাননা জানানো হয়। স্বাগত ভাষণ প্রদান করেন সম্পাদক গৌতম ঘোষ। অতিথিরা তাঁদের ভাষণে সোসাইটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শিল্পচর্চার গুরুত্ব ও গভীরতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থার কার্যকরী সভাপতি প্রদীপ আচার্য।
সবশেষে প্রত্যেক শিল্পীকে শংসাপত্র ও উত্তরীয় প্রদান করে সম্মাননা জানানো হয়। সংস্কৃতির বিনিময়ে র অংশ হিসেবে বরাকের চিত্র শিল্পীদের ত্রিপুরায় এসে প্রদর্শনী করা - একটি সুন্দর সমন্বয় এর বার্তা বহন করেছে। এই অভিনব প্রদর্শনীটি চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।

আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা নভেম্বর ২০২৬

.jpeg)