আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সোমবার বক্সনগরের আশাবাড়িতে সংঘটিত বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একই সঙ্গে তিনি সীমান্ত এলাকায় লাগাতার পাচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তাঁর অভিযোগ, সোনামুড়া ও কলমচৌড়া থানা এলাকায় দীর্ঘদিন ধরেই পাচারচক্র সক্রিয় রয়েছে এবং শাসকদলের মদতেই এই চক্রের একাংশ পরিচালিত হচ্ছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা অত্যন্ত বেদনা দায়ক ঘটনা। বিএসএফ জওয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির সূত্রে ত্রিপুরায় এসে দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছেন। তাঁদের জন্যই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন। অথচ সীমান্ত এলাকায় পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এক নিরীহ যুবককে মারধরের ঘটনাও সামনে এসেছে। তবে কোনও অভিযোগ থাকলেও বি এস এফ জওয়ানদেরকে এভাবে মারধর করা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। রাজ্য সরকারের আইনশৃঙ্খলা রক্ষার ভূমিকা নিয়েও সরব হন বিরোধী দলনেতা। তাঁর প্রশ্ন, কলমচৌড়া থানা এলাকায় কেন প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এধরনের ঘটনা ঘটছে? রাজ্যের অন্যান্য সীমান্ত এলাকায় এমন পরিস্থিতি বারবার দেখা না গেলেও সোনামুড়া ও কলমচৌড়া এলাকায় কেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, এই এলাকায় পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি বড় অংশ শাসক দলের মদতপুষ্ট। তাঁর দাবি, পাচারকারীদের বিরুদ্ধে লোক দেখানো ধরপাকড় হলেও যথাযথ তদন্ত ও শাস্তির ব্যবস্থা হচ্ছে না। অভিযুক্তদের নাম পুলিশের খাতায় উঠলেই আগরতলা থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত বিভিন্ন মহল থেকে ফোন আসে বলে অভিযোগ করেন তিনি। এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে গাঁজা, সোনা ও অন্যান্য পাচার সামগ্রী উদ্ধারের ঘটনাকেও ভিন্নভাবে দেখানোর চেষ্টা হয় বলে দাবি করেন বিরোধী দলনেতা।



    Akb tv news 

    03.11.2026.

    • নবীনতর

      বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা।।AKB TV NEWS

    3/related/default